Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : 05:25 pm, Saturday, 5 September 2026
  • 85 Time View
বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যেকোনো অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
একই সঙ্গে দেশের সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রা খার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার সকালে শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দঘন উৎসবে তিনি সংহতি প্রকাশ করছেন।
ধর্মের প্রতি মানুষের ভক্তি, শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যই দেশের শান্তি ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।
তিনি বলেন, দেশের প্রতিটি ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে ও নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
সরকারও শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অ শুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।
অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম ছিল তাঁর অন্যতম প্রধান শিক্ষা।
শ্রীকৃষ্ণের সেই চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, “যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখ ন সংগ্রাম করব, আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আমরা বিশ্বাস করি।”
আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালিবের করা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান র‌্যালিতে অংশ নেন।
এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

Update Time : 05:25 pm, Saturday, 5 September 2026