বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেয়া হয়েছে, সরকা র তাতে ভ্রুক্ষেপ করেনি বলে জানিয়েছেন জামায়াতে ইসলা মীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এ ক্সানপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌছে দিয়েছে।
তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাবে ভ্রুক্ষেপ করেনি। তিনি আরও বলেছেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়, কিন্তু সরকার শুধু বিরোধীতার স্বার্থে ই বিরোধী দলের বিরোধীতা করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাং গঠনিক সফরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা সরকারকে সহযো গিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পর ওয়ার বলেন, আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সর কারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগি তা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
কিন্তু সরকার জামায়াত সহ বিরোধীদলের কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আমি বলবো যে, বিএ নপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পরে আধিপ ত্যবাদী শক্তিকে ঠেকাতে সেই সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচটি বছর বিএনপির সঙ্গে আমরা ছিলাম।
দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলা ক রার স্বার্থে জামায়াত সেই সময় বিএনপিকে সমর্থন করে।
এর আগে বিএনপি ৯১-এ সরকার গঠন করেছিল। সেখানে ও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম।
কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকা লীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজ শাহী, খুলনায় আমাদের কর্মীদের শহিদ করেছিল।
ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল। আমরা বারবার বিএনপিকে সহ যোগিতা করতে চেয়েছি।
আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বি রোধীতার স্বার্থে বিরোধীতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধী অনেকটা সেই প্রবাদের মতো- ‘নেই কাজ তো খই ভাজ।’
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি এখন বলছে যে জামায়াত নাকি আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে।
সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী থাকা অব স্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকা সহ সারা দেশে মিছিল করলো কিভাবে? সরকার, আইনশৃঙ্খলা বাহি নীকে না জানিয়ে তাদের ইন্ধন না থাকলে এরকম একটি কর্ম সূচি কোনো রাজনৈতিক দল পালন করবে, এটা কখনো হয়? এটা কি সম্ভব? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধীতা করতে হবে তাই, বিরোধীতা করবেন না।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জে লা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বক র, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহানুর আলম,ঝিনাইদহ প্রতিনিধিঃ 



















