Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ক্ষমতাচ্যুত

বাংলাদেশের পর ছাত্রদের আন্দোলনের মুখে এবার পদ ত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ।

গত এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থী দের নেতৃত্বে চলা আ ন্দোলন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যেই পদ ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভুচিচ বলেন, তার প্রায় নয় বছরের শাসনামলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। এর আগে জুনে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

পদত্যাগের পর আসন্ন সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ভুচিচ।

দেশটির সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ভুচিচের সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ ও সমালোচনা রয়েছে।

২০২৪ সালে নভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যু হলে পরিস্থিতি আর ও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই দুর্ঘটনার পর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নির্মাণ ও সংস্কারকাজে অনিয়মের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

পরবর্তী সময়ে আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন।

দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচও আন্দোলন কারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, রেলস্টেশনের দুর্ঘটনা ভুচি চের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির দীর্ঘদিনের শাসনে অনিয় ম ও ব্যর্থতার প্রতিফলন।

স্টেশনটির সংস্কারকাজের সঙ্গে ভুচিচের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল বলেও তারা দাবি করেন।

আন্দোলনের চাপের মধ্যে ভুচিচ সরকারের কয়েকজন কর্ম কর্তা পদত্যাগ করেন। তবে এতে বিক্ষোভ থামেনি।

গ্রীষ্মজুড়েও আন্দোলন চলতে থাকে। একপর্যায়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠা র পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভুচিচের প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগের কারণে সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হবে।

একই সঙ্গে অক্টোবরের শেষ দিকে আগাম সংসদ নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

এরপর এক মাসেরও বেশি সময়ের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভুচিচের ভাষ্য অনুযায়ী, তিনি আগাম সংসদ নির্বাচনে সার্বি য়ান প্রগ্রেসিভ পার্টির নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে প্রেসিডেন্ট পদ ছাড়লেও দেশটির রাজনীতিতে তার সক্রিয় থাকার সুযোগ থাকছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার আনা ব্রনাবিচ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন কর বেন। তিনিও সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির সদস্য।

এদিকে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ৪৯ জনকে ক্ষমা করেছেন ভুচিচ। তাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী রয়েছেন।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএস জানিয়েছে,গত দেড় বছরের বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে এসব ব্যক্তি সন্দেহভাজন ছিলেন। ভুচিচ ওই সময়ের ঘটনাগুলোকে ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

আগামী সংসদ নির্বাচনে ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির সামনে দুটি প্রধান প্রতিপক্ষ থাকবে।

এর একটি শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দো লন ‘স্টুডেন্টস উইন’।

অন্যটি পশ্চিমাপন্থী বিরোধী দলগুলো র জোট ‘ইউরোপীয় সার্বিয়া’।

সার্বিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পাল ন করছেন ভুচিচ।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হন তিনি। ২০১৭ সালে প্রথম বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০২২ সালেও পুনর্নির্বাচিত হন।

ভুচিচ প্রকাশ্যে সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে অবস্থান নিয়েছেন।

একই সঙ্গে তার সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং চীনের বিনিয়ো গকেও স্বাগত জানিয়েছে।

About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ ক্ষমতাচ্যুত

Update Time : 12:20 pm, Monday, 28 September 2026