বাঁশের চেয়ে কুনচি বড় এমন প্রবাদের ঘটনা ঘটেছে সান্তা হার রেলওয়ে জংশন স্টেশনে।
জানাগাছে, রেলপথ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২ কোটি টাকা ৮০ লাখ টাকা ব্যয়ে সান্তাহার জংশন স্টেশনে যাত্রী পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়।
রহস্যজনক কারনে গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় স্টেশন মাষ্টার, খাতিজা খাতন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান হাবি ব রেল অঙ্গনে গাপটি মেরে থাকা ফ্যাসিষ্ট সরকারের কতিপ য় রেল কর্ম কর্মকর্তা,এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মী দের নিয়ে ওই ফুট ওভার ব্রিজটি প্রথম উদ্বোধন করা হয়।
বিষয়টি নিয়ে ফেসবুক পেজ পত্র-পত্রিকায় প্রকাশিত হবার পর এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে।
স্থানীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারকে অবহিত না করে ওভার ব্রিজটি উদ্বোধন করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং সবাই বলছে বাঁশের চেয়ে কুনচি বড় হলে যা-হয় এমন প্রবা দের ঘটনা ঘটিয়াছে রেলওয়ের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিষ্ট সরকারের দোসরা। এঘটনার পর থেকে শুধু এলাকা য় নয়, রেলঅঙ্গনে ও তোলপার শুরু হয়।
অবশেষে স্থানীয় সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার সোমবার বেলা সা ড়ে ১১টায় ফিতা কেটে নবনির্মিত ফুট ওভারব্রিজটি উদ্বো ধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করে যারা ঘুষ দুর্নীতির মধ্যে জরিয়ে পড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণ করা হবে। তিনি আরোও বলেন রেলের যাত্রী সেবার মহান উন্নত করনের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রেল পথ মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প বগুড়া সিরাজ গঞ্জ রেলপথ রয়েছে।
স্থানীয় রেল স্টেশন মাষ্টার খাদিজা খাতুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধা রণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সা ন্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন স্থানীয় শ্রমিক কর্মচারী দলের সভাপতি আনোয়ারুল হক লুলু, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, মহিলা দলের সভা পতি মুক্তাসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ফি তা কেটে নবনির্মিত ফুটও ভার ব্রিজের উদ্বোধন করেন। এর পর থেকে সকল আলোচ না- সমালোচনার অবসান ঘটলো। #

Remove term: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাঁশের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 



















