যশোরের চৌগাছায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেট ওয়ার্ক’ (CRN), সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথি ছিলেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশ লী আহমেদ মাহবুবুর রহমান।
কর্মশালা পরিচালনা করেন চৌগাছা উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন। আলোচক ছিলেন জিআইএস স্পেশা লিস্ট, বেটসের আব্দুল্লাহ।
কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, সড়কে র অগ্রাধিকার নির্ধারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ভবি ষ্যৎ সড়ক অবকাঠামো পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা ও উন্নয়ন-অগ্রাধিকার নির্ধারণে সং শ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়।
এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চে য়ারম্যান ও সচিব, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, উপসহ কারী প্রকৌশলী ও সার্ভেয়ার, পরিবহন মালিক সমিতির প্রতি নিধি, ব্যবসায়ী ও বণিক সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এলজিইডি সূত্র জানায়, জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে এ কর্মশালার আয়ো জন করা হয়েছে।
এ কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) অর্থায়ন এবং BE TS Consulting Services Limited পরামর্শক হিসেবে কাজ করছে।

চৌগাছা (যশোর) প্রতিনিধি: 



















