“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবির হো সেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মাধ্য মিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান এবং স্থানীয় প্রবীণ নাগরিকবৃন্দ।
সভায় প্রবীণ নাগরিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, সামাজিক অংশগ্রহণ এবং পরিবার ও সমাজে তাঁদের যথাযথ মূল্যায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা পরি বার ও সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার এবং মূল্যবান সম্পদ।
তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও বাড়ছে। ফলে প্রবীণদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সুস্থ তা, পারিবারিক সহমর্মিতা এবং সক্রিয় সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্ম কর্তা-কর্মচারী, প্রবীণ নাগরিক, সামাজিক সংগঠনের প্রতি নিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

এস ইসলাম (নাটোর) প্রতিনিধি। 



















