যশোরের চৌগাছা পৌরসভার তারনিবাস মহল্লার বাসিন্দা ও চৌগাছা বাজারের সাবেক প্রসাধনী ব্যবসায়ী ইয়াহিয়া (৬৬) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হৃদরো গে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা ইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার বাদ জোহর জিওলগাড়ী জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহু রুল ইসলাম, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ লহাজ্ব মাওলানা ড. আলাউদ্দিন,জামায়াতের সহকারী সে ক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভা পতি সেলিম রেজা আওলিয়ারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সহকর্মী, আ ত্মীয়-স্বজন ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁকে পারিবারিক কব রস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভা কাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চৌগাছা (যশোর):প্রতিনিধি: 



















