বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভা পতি এম. এ. সালামের।
তিনি একজন জনপ্রিয় প্রবীন রাজনীতিবিদ। দলীয় নেতা-কর্মীদের কাছে তার ব্যাপক গ্রহন যোগ্যতা রযেছে।
দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে এ তথ্য উঠে আসছে।
তিনি চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ধনী পরিবারে জন্ম গ্রহন করেন।
তার পিতা হাজী মফেজ উদ্দীন ধনী। তার সহোযোগীয় ছোট বেলা থেকে সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডসহ এলাকার শত শত অসহায় পাশে দাঁড়িয়েছেন।
তিনি এরআগেও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সভাপতি এবং চৌগাছা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
২০১৯ সালে গঠিত উপজেলা বিএনপির ৩৬ সদস্যের আহ্বা য়ক কমিটিতে এম.এ.সালাম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।
বিগত আওয়ামীলীগ সরকারের সময় নানা প্রতিকুলতার মধ্যেও দলের নেতা-কর্মীদের পাশে ছিলেন তিনি।
ওই সময় তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি একজন নিলর্ভী ও ত্যাগী নেতা। তার রাজনীতিতে পদ চারণা দীর্ঘদিন ধরে। তার পক্ষে দল মত নির্বিশেষে বেশ জন প্রিয়তা আছে।
যে কারনে সর্বশেষ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর তার সমর্থীত প্যানল থেকে চৌগাছা উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচন বিজয় হয়।
ওই নির্বাচনে সভাপতি পদে এম. এ. সালাম নির্বাচিত হন।
এ সময় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সিংহঝুলী ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউনুচ আলী।
এই নির্বাচনে তিনি সভাপতিসহ বর্তমান উপজেলা বিএন পির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানসগ আরও,দুইজন সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচিত হন।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনে যশোর জেলা কমিটির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিএনপির জেলা কমিটির নেতারা এ নির্বাচন পরিচালনা করেন।
একাধিক সূত্রে জানাযায়,আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে তার নাম শোনা যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন আমি দলকে ভালবাসী। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো ইনশাল্লাহ।
এ জন্য তিনি দলীয় নেতা- কর্মী ও উপজেলাবাসীর সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

যশোর প্রতিনিধি: 



















