সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনে র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলারজালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার সিং হলাল গ্রামের আব্দুল বারিকেরছেলে মুহাম্মদ ইকবাল হো সেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুলহোসেন (২)। তাদের দুই ভাইবোনের বয়সের ব্যবধান মাত্র এক বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলারোয়া উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকি ৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ছেন বাবা মুহাম্মদ ইকবাল হোসেন ও পরিবারের সদস্যরা।
এমন মর্মান্তিক ঘটনায় পুরো সিংহলাল গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মুহা: জিলুর রহমান, সাতক্ষীরা 



















