রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) তোজাম্মেল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ও পারিবারিক বিরোধের জের ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপ প্রচার শুরু করেছে।
সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যমে “গোদাগাড়ীতে ইউপি সদস্য তোজাম্মেলের বিরুদ্ধে মাদকসহ নানা অভিযোগ, স্বরা ষ্ট্র মন্ত্রণালয়ে গণস্বাক্ষরসহ অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এদিকে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত দাবি করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য (মেম্বার) তোজাম্মেল হক।
গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তোজাম্মেল হক বলেন, তিনি ২০২২ সাল থেকে সুনামের সঙ্গে মেম্বারের দায়ি ত্ব পালন করে আসছেন।
তিনি বা তার পরিবারের কেউ কখা নো কোনো মাদক ব্যব সার সঙ্গে জড়িত ছিলেন না।তার বিরুদ্ধে থানার দালালি, নির্যাতন ও সালিশ বাণিজ্যর যে অভিযোগ করা হয়েছে সেটাও মিথ্যা ও ভিত্তিহীন।তিনি তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 



















