৩ অক্টোবর’২৬ মৎস্য সম্পদ সুরক্ষায় ঝিনাইদহের শৈল কুপায় অভিযান চালিয়ে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
শনিবার (৩ অক্টোবর) শৈলকুপার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তামো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম সহপুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জা লগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল মাছেরপাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে।
মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র সংরক্ষণে এ ধর ণের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ, 



















