চৌগাছা প্রতিনিধি:চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক মিজানুর রহমান (৪০) মৃত্যূর ঘটনায় থানায় এক টি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে এক জন।
এ হত্যা মামলার বাদী নিহত মিজানুরের ভাই ছরোয়ার হো সেন।
গত সোমবার ভোর রাতে চৌগাছার বাঘার দাড়ি গ্রামে গরু চোর সন্দেহে এলাকার মানুষের গণপিটুনিতে মিজানুরের মৃত্যূ হয়।
তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাকচা লক্ষ্মী পুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।
মিজানুর রহমান একজন প্রতিবন্ধী সরকারি ভাতা পেতেন।
স্থানীয়দের দাবি,তিনি চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয় নের বাগারদাড়ি গ্রামে গরু চুরি করতে গিয়ে ছিলেন এমন সন্দেহে জনতা তাকে আটক করে গণপি টুনি দেয়। পরে তার মৃত্যু হয়।
তবে সর্বশেষ তথ্য মতে জানা যায় তিনি গরু চোর নয়, তিনি একজন বাক প্রতিবন্ধী মানুষ।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

Reporter Name 



















