Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

গোপালগঞ্জ জেলা পুলিশের দুই সদস্য সহকারী উপপরি দর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবু ল্লাহ, বিপিএম-সেবা।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মেধাতালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন মো. নাঈমুল ইসলাম ও মো. মিরাজ।

পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ তাঁদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস/প্রবেশনার) রনি হাওলাদার।

পদোন্নতি পাওয়া দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পদে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবেন।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে দুই পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

Update Time : 05:40 pm, Thursday, 8 October 2026