বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্র-ছাত্রী কিশোর, সহ যুবকদের মাদক এবং স্মার্টফোন থেকে দুরে রাখতে গ্রাম থেকে শুরু করে উপজেলা, জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য ঘোষিত ব্যবস্থার প্রতি ফলন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির ঘোষণা দিয়েছে। যাতে করে খেলাধুলার মাধ্যমে সুনাম অর্জন করে খেলোয়াড়েরা বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি শুক্রবার বিকেল ৪টায়
আদমদীঘির সান্দিড়া স্টার ক্লাব আয়োজিত মরহুম আব্দুল মোমেন তালুকদার খোকা এমপি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথাগুলো বলে ন। সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলম হোসেন সরদা রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগ ম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরা ফুল ইসলা ম, আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি সাবে ক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, আদম দীঘি থানার ওসি মোঃকামরুজ্জামান, বগুড়া জেলা বিএনপি র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফু জুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফা জ্জল হোসেন ভুট্টু।
এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি ২-০ গোলে গাইবান্ধা জেলাকে পরাজিত করেছে। #

মোঃ মনসুর আলী আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ 



















