Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ইউনিয়ন আঃ লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ পেল

খুলনার ডুমুরিয়া উপজেলার নদীবেষ্টিত মাগুরখালী ইউ নিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিস ইউনিয়ন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

একটি মিষ্টির দোকানকে স্থান হিসেবে দেখিয়ে এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে সারের ডিলার শিপ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যবসায়ী ও মেসার্স এস এস এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী সুকৃতি কুমার মন্ডল ইউনিয়ন সারের ডিলারশিপ পেয়েছেন।

তবে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের অভিযোগ, যে স্থানে ডিলা রশিপের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে, সেখানে মূলত সার সংরক্ষণের জন্য উপযুক্ত গুদাম নেই; বরং মিষ্টির দোকানের কার্যক্রম দেখিয়ে কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তা র করে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

এলাকার কৃষকদের দাবি, মিষ্টির দোকানে সার বিক্রি বা সংরক্ষণ যেমন অস্বাস্থ্যকর ও অনুপযোগী, তেমনি উপযুক্ত গুদামজাতকরণের সুবিধা না থাকলে সারের গুণগত মান নষ্ট হতে পারে।

এছাড়া রাজনৈতিক পটপরিবর্তন কিংবা দলীয় প্রভাবকে কা জে লাগিয়ে উপযুক্ত সুবিধাদি ছাড়া সার ডিলার নিয়োগ দেও য়ায় প্রকৃত কৃষকরা সুবিধাবঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়ে ছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মেসার্স এস এস এন্টারপ্রাই জের স্বত্বাধিকারী সুকৃতি কুমার মন্ডল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি নিয়ম মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরি চালনা করছেন এবং সারের সঠিক সরবরাহ নিশ্চিত কর তেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রি য়া দেখা দিয়েছে। কোনো অনিয়ম বা অনিয়মতান্ত্রিকভাবে দোকান দেখিয়ে ডিলারশিপ দেওয়া হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলা কার সচেতন নাগরিক ও কৃষকরা।

এ ব্যাপারে অভিযুক্ত মেসার্স এস এস এন্টারপ্রাইজের স্বত্বাধি কারী সুকৃতি কুমার মন্ডল (মোবাইল: ০১৭৩৬-৫৮০৬৮৫)-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম, তবে বর্তমানে আমি বিএনপির দলীয় কার্যক্রমের সাথে যুক্ত রয়ে ছি।”

মিষ্টির দোকানে সার বিক্রির বিষয়ে তিনি দাবি করেন, তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে, বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) মিজ সবিতা সরকার বলেন, “সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। যদি কোনো নিয়মনীতি লঙ্ঘন করে বা উপযুক্ত গুদামজা তকরণ সুবিধা ব্যতিরেকে মিষ্টির দোকান দেখিয়ে কিংবা রাজনৈতিক দলীয় পরিচয়ে অনিয়মতান্ত্রিকভাবে ডিলারশিপ দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি মোতাবেক প্রয়োজ নীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ডুমুরিয়ায় ইউনিয়ন আঃ লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ পেল

Update Time : 08:12 pm, Sunday, 11 October 2026