যশোরের চৌগাছায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসি ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনু ষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীরের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতে আমির মাও লানা মোঃ গোলাম মোরশেদ, থানার ওসি তদন্ত নুরুল আলি ম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইফনুচ আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আ ওলিয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুলহালিম চঞ্চল, ইউপি চেয়ারম্যান আতাউল রহমান লাল, উপজেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমূ খ।
সভায় এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃংখলা রক্ষা, মাদক প্রতিরোধ, সন্ত্রাস ও চাঁদা বাজির বিরুদ্ধে সকলকে একসাথে কাজ করার আহবান জা নানো হয়।
এছাড়া শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিভ্রান্ত ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়।

চৌগাছা (যশোর) প্রতিনিধি:॥ 




















চৌগাছায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত