“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় কন্যাশিশু দিবস -২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা পরি ষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপ জেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশা সন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়ো জনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধু রী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, জেলা বিএনপির সদস্য মুন্সি মনি রুজ্জামান চকলেট, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ রীন সুলতানা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদু জ্জামান চাঁদ।
মহিলা দলের সদস্য রুনা সালাম এবং শিক্ষা র্থী মারিয়াম বিশ্বাস মিম।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মক র্তা তাসলিমা বেগম।
আলোচনা সভা শেষে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিতিশা শিকার, ফারিয়া তাসমিম ও পার্থদেব রায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয।

শহীদুজ্জামান চাঁদ,মাগুরা প্রতিনিধি 



















