Dhaka , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে সার ডিলার নিয়োগে দূর্নীতির বিরুদ্ধে ৫ এমপির সংবাদ সম্মেলন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইএমও’র বিরুদ্ধে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান’ সরকার গণভোটের গণরায় না মেনে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে:এমপি মুহাদ্দিস আব্দুল খালেক তানোরে সৌখিন মৎস্য শিকারীদের সঙ্গে প্রতারণা আদমদীঘিতে মাদকের বস্তিতে জনতার হামলাঃ স্বস্তিতে আগুন ও ভাংচুর যশোর-মাগুরা মহাসড়কে শালিখার  সীমাখালী ব্রিজে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত আওয়ামী লীগের সঙ্গে জামায়াত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে : রাশেদ খান বিজয়া দশমীতে পাটকেলঘাটায় দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত  শৈলকুপায় সামাজিক বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত  ৭

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত

  • Reporter Name
  • Update Time : 09:52 pm, Wednesday, 21 October 2026
  • 18 Time View

মাগুরা প্রতিনিধিঃমাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন (৩৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দু য়ালী গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একটি মোটরসাই কেলে দুই ব্যক্তি ওই কাউন্টারের সামনে আসেন। তাঁদের মধ্যে একজন মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন এবং অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেন।

একপর্যায়ে কাউন্টারের ভেতরে থাকা ব্যক্তি শাকের হোসেন কে গুলি করে পালিয়ে যান বলে জানা গেছে।

গুলিবিদ্ধ শাকের হোসেন নিজের চেয়ারে বসা অবস্থায় লুটি য়ে পড়েন। প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে উপ স্থিত ব্যক্তিরা অসুস্থতা বা হৃদ্‌রোগজনিত সমস্যা বলে ধারণা করেন।

পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাস পাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁর মাথার পেছনে গুলির ক্ষত শনাক্ত করেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভা গের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনা হলে প্রথমে তাঁর স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়।

পরে আবার পরীক্ষা করে মাথার পেছনে সরু ছিদ্র দেখা যায়।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা তদন্ত শেষে জানানো যাবে।”

এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা জানতে তদন্ত করছে পুলিশ।

About Author Information

Popular Post

যশোরে সার ডিলার নিয়োগে দূর্নীতির বিরুদ্ধে ৫ এমপির সংবাদ সম্মেলন

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা সাকির হোসেন নিহত

Update Time : 09:52 pm, Wednesday, 21 October 2026