Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা 

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নির পেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অ নুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আসনের তি নটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞ  প্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারে বাহিনীর বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটও মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বডি-ওর্ন ক্যা মেরা ও আধুনিক ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি জানায়, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালানোর পরিবেশ বজায় রাখার বিষয়েও নজরদারি করা হচ্ছে।
নির্বাচন চলাকালে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো অপ্রী তিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।
বিজিবি আশা প্রকাশ করেছে, স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরি বেশে সম্পন্ন হবে।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ঘিরে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা 

Update Time : 07:42 pm, Monday, 26 October 2026