ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক ও দীপায়ন সংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বি.এম আনো য়ার হোসেন (৪৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার শহরের আজাদ রেষ্ট হাউজ মোড়ে তার নিজ অফিসের কাছে একটি চায়ের দো কানে চা খেতে যায় এসময় তার বুকে ব্যাথা শুরু হলে স্ট্রো কে আক্রান্ত হয়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি শহরের হামদহ শেখ পাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছে লে।
২০০৩ সালে তিনি দীপায়ন সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করে নাটক, গান ও কবিতার আসর বসিয়ে ঝিনাইদহের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী ও দুই পুত্র সন্তান, অত্মিয়স্ব জন সহ অসংখ্য ভক্ত অনুরাগি ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ইউনিটের সভাপতি পল্লব মিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হানসহ অ ন্যান্য সংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

শাহানুর হোসেন,ঝিনাইদা 


















