মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চা লি য়ে অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করেছে উপ জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এ সব জাল আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসানের নেতৃত্বে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি।
অভিযানে ১০০টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজা রমূল্য ৪ লাখ টাকা এবং দুটি বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এম সাব্বির হাসান জানান অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরি চালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শহীদুজ্জামান চাঁদ মাগুরা 


















