যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশু নির্যাতন দমনে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা থানায় প্রেস ক্লাব চৌগাছার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি কাজী বাবুল বলেন, চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ স ম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, অর্থ সম্পাদক আসাদু জ্জামান মুক্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপ স্থিত ছিলেন।

যশোর প্রতিনিধি: 


















