বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে স্বাধীনতা উদ্যানের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে শহরের স্বাধীণতা উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বি ভাগের আয়োজনে জেলা প্রশাসক গোলাম মো: বাতেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, বাগেরহাট জেলা সমবায় ব্যাংক লি: এর সভাপতি ইয়ামিন আলী, সদর উপ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম।
সততা ও নিষ্ঠার সাথে সমবায় সমিতিগুলো পরিচালনা করা যায়, তবে অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি আত্মনির্ভর শীল ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।
এছাড়া সমবায় দিবস উপলক্ষে স্বাধীনতা উদ্যানে সমবায় পণ্যের মেলার আয়োজন করা হয়েছে।
১০টি স্টলে বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন সমবা য়ীরা। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ।

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ 



















