শহীদুজ্জামান চাঁদ মাগুরা প্রতিনিধি:মাগুরায় কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটার মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ।
এ সময় সার সংকট নেই উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেও য়ার হুঁশিয়ারি দেন তিনি।
পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে বিনামূল্যে সরি ষা ও মসুর চাষের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ পরিচালক মো. জসীম উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মক র্তা মো. নূর-এ-নবী, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মি জানুর রহমান, জেলা কৃষক দলের সহসভাপতি মো. সু জন বিশ্বাসসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকে রা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির আওতায় জেলার মোট ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, জেলা প্রশাসক নিজে মাঠে নেমে তাঁদের সঙ্গে ধান কাটায় অংশ নেওয়ায় তাঁরা উৎসাহিত হয়ে ছেন।
কৃষকদের সঙ্গে প্রশাসনের এমন সরাসরি অংশগ্র হণ কৃষির প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
সরকার কৃষকদের বিনামূল্যে যেসব কৃষি প্রণোদনা দিচ্ছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।
সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে কোনো সার সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যক্তি সরকারকে বিপদে ফেলতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে।
এ ধরনের অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি উৎপাদন বাড়াতে সরকারের প্রণোদনা কর্মসূচির পাশা পাশি কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।

শহীদুজ্জামান চাঁদ মাগুরা : 



















