সাতক্ষীরার শ্যামনগরের নিলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটা লি য়নের আওতাধীন ২৩৬ কিলোমিটার জল (নদী ও সুন্দ রবন) সীমান্ত পথে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী।
রাতে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে সার্চলাইট, পাশাপাশি বাড়ানো হচ্ছে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার।
নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ ক র্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বুধবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি বি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দে শনা অনুযায়ী সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে। রাতের বেলায় সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
এসব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা আরও সহজ হবে।
বিজিবি যশোর রিজিয়নের অভিযানের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরে আরো বলা হয়, বিজিবি যশোর রিজিয়নের অধীন স্থ ব্যাটালিয়নগুলোর ধারাবাহিক ও সফল অভিযানের ফলে ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সী মান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরি চালনা করে ১৫৫ জন আসামিসহ ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালা মাল আটক করা সম্ভব হয়েছে।
নিলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণে ল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে
বলেন, বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও দৃঢ় অব স্থানে রয়েছে।
বলেন, বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও দৃঢ় অব স্থানে রয়েছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকান্ড প্রতিরোধে আমা দের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযো গিতা সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্র তিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন, কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্য ক্তির অস্বাভাবিক চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতি ক্রমের চেষ্টা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের অবহিত করবেন।
আপনাদের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা সীমান্তকে আরও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
–

মুহা: জিললুর রহমািন সাতক্ষীরা। 


















