নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও পোড়াও এবং সরাদেশে নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ার সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যােগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে স্থানীয় বিএ নপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন সবাই রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। দেশে লুটেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর রাজ নীতি করার সুযোগ নেই।
কারন দেশের উচ্চ আদালত এই দলকে লাল কার্ড দিয়েছে। #

মোঃ মনসুর আলী আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ 


















