Dhaka , Wednesday, 18 November 2026
সর্বশেষ:
ডুমুরিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও পুলিশের সঙ্গে সখ্যতার অভিযোগ ভাঙ্গায় রাজুর মোল্লা জানাজায়  রিজভী ও প্রতিমন্ত্রী, হত্যাকারীদের বিচারের আওতায় আনার ঘোষণা ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১৪ ঘণ্টা পরও মামলা হয়নি ১১ মাসের ব্যবধানে একই থানায় ফের ওসি সরোয়ার আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে  শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির  বিক্ষোভ মিছিল  সান্তাহারে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ঝিনাইদহে শীতার্তদের মাঝে বন্টনের জন্য জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ঝিনাইদহে বাক সরলীকরণকরণের জন্য অধিগ্রহণকৃত মহাসড়কের স্থাপনা উচ্ছেদ সাতক্ষীরার ২৩৬ কিলোমিটার নদী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ১৭ ব্যাটালিয়নের জওয়ানরা

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১৪ ঘণ্টা পরও মামলা হয়নি

ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যাকা ণ্ডের ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বুধবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ বা মামলা না হওয়ার বিষয়টি নিশ্চিত ক রেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার রাতে ২০ জনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, নিহত রাজু মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

মামলা না হলেও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে এগিয়ে গেলে হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়ে ছে। একপর্যায়ে রাজু মোল্লা হামলার শিকার হন।

হামলাকারীরা একটি সবুজ বাংলা পরিবহনের গাড়ির নিচে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।

পরে বিএনপি নেতাকর্মীরা রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের মুক্তার মোল্লার ছেলে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

তিনি এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে উপজেলা বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা মহা সড়কে বিক্ষোভ প্রদর্শন করে হত্যাকাণ্ডে জড়িতদের অবি লম্বে গ্রেফতারের দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজু মোল্লাকে একা পেয়ে হত্যা করেছে।

হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী দের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে সেসব বিষয় মাথায় রেখে পুলিশ কাজ করে।

ঘটনার রাতে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। রাজু মোল্লার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কো নো অভিযোগ পাওয়া যায়নি।

তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার রাতে আটক ২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

About Author Information

Popular Post

ডুমুরিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও পুলিশের সঙ্গে সখ্যতার অভিযোগ

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যার ১৪ ঘণ্টা পরও মামলা হয়নি

Update Time : 35 Minutes Ago