খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন শেখের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানি মূল ক মামলায় জড়িয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভি যোগ উঠেছে।
একই সাথে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শ ক (এসআই) অসী মের সঙ্গে তার বিশেষ সখ্যতা গড়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী ও রাজনৈতিক নেতাকর্মীরা।
স্থানীয় একাধিক সূত্র ও ভুক্তভোগী নেতাকর্মীদের দাবি, রাজ নৈতিক পটপরিবর্তনের পরও মো. মহসিন শেখ এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।
অভিযোগ রয়েছে, তিনি পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতি হিংসার জেরে খর্নিয়া ইউনিয়ন ও এর আশপাশের এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের ও হয়রানি করছেন।
এতে সাধারণ নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, ডুমুরিয়া থানার এসআই অসীমের সঙ্গে মহসিন শেখের ঘনিষ্ঠ যোগাযোগ ও সখ্যতা রয়েছে।
পুলিশের এই কর্মকর্তার সঙ্গে সখ্যতার সুযোগ নিয়েই মহসিন শেখ এলাকায় বেপরোয়াভাবে চলাফেরা করছেন এবং প্রতি পক্ষের লোকজনকে নানাভাবে হুমকি ও মামলার ভয় দেখা চ্ছেন বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়ে ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক খর্নিয়া ইউনিয়নের একাধিক বিএনপি নেতাকর্মী জানান, “যারা বিগত সময়ে আমাদের ওপর নানা ভাবে নির্যাতন চালিয়েছে ও মিথ্যা মামলা দিয়েছে, তারা এখ নো প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় বুক ফুলি য়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।”

শেখ মহাতাব উদ্দীন, ডুমুরিয়া (খুলনা): 


















