আসছে আগামী ২৪ নভেম্বর রোজ মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস’বিকে ইউনিয়নের খালিশপুর মাধ্য মিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেশের বিতর্কিত ইসলামি বক্তা আমীর হামজার এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলে এস’বিকে ইউনিয়ন বিএনপিকে কোন কিছু অবগত না করে ও তাদের বিনা অনুমতিতে আয়োজক কমিটি পোষ্টার,ফেসটুন ও মাইকে এসবিকে ইউনিয়ন বিএন পির সভাপতি আব্দুর রহিম সর্দার ও বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএ নপির সহ সভাপতি মোঃ অমেদুল ইসলাম মাষ্টার, এসবিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ- খলিল মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ অমেদুল ইসলামের নাম ব্যানার পোষ্টারে সংযোজন ও মাইকে প্রচার করার এসবিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি য়ে এস’বিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক লিখিত বক্তব্য প্রদান করে এক প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে ১৮ ই নভেম্বর বেলা ১১ ঘটিকার সময় এস’বিকে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপ তি মোঃ আব্দুর রহিম সর্দারের সভাপতিত্বে ইউপির খালিশ পুর বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনি য়ন বিএনপির কার্যালয়ের সামনে উক্ত প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএন পির সহ সভাপতি মাহাফুজুল হক খান বাবু , সহ সভাপতি মোঃ অমেদুল ইসলাম মাষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক আস লাম পার্ভেজ লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাফুজর রহ মান মাফুজ, এস’বিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পা দক মোঃ শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান মাষ্টার, বিএনপি নেতা শাকের আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খলিলুর মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ অমেদুল ইসলাম, বিএনপি নেতা মোহররম আলী, শুকুর আলী, আবু নাহীদ শিমুল, শফিকুল আলম প্রমুখ।
এসময় এস’বিকে ইউনিয়ন বিএনপির মুলদল, যুব দল, ছাত্র দল নেতা আলামিন সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ওয়াজ মাহফিল করবে তাতে আমাদের বাঁধা নেই কিন্তু আমাদেরকে কিছু না জানিয়ে তারা বিএনপির লো ক জনদের নাম প্রচার প্রচারণা চালাচ্ছে এটা আমরা মানি না মানবো না, তাই অবিলম্বে বন্ধ করা সহ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শহিদুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ 


















