রাজশাহীর তানোরের সীমান্ত সংলগ্ন পবা উপজেলার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
স্থানীয় এলজিইডি কর্মকর্তাদের তত্ত্বাবধানে যথাযথ মান বজায় রেখেই রাস্তার নির্মাণ কাজ চলছে।রাস্তা নির্মা ণে নির্ধারিত ১ নম্বর খোয়ার পরিবর্তে ৩ নম্বর খোয়া, নিম্নমানের বালু এবং পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহারের অভি যোগ সঠিক নয় মিথ্যা, সম্পুর্ণ ভিত্তিহীন,বাস্তব বিবর্জিত ও উদ্দেশ্যেপ্রণোদিত।
উপজেলার হরিপুর ইউনিয়নের (ইউপি) আনারুলের বাড়ি থেকে হাসিনুরের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত রের (এলজিইডি) পবা উপজেলা কার্যালয়।
অন্যদিকে রাস্তা নির্মাণে বেইজ ও সাব-বেইজ স্তরে নির্ধারিত মানের উপকরণ ব্যবহার এবং যথাযথভাবে কমপ্যাকশন ক রা হয়েছে।
ব্যবহৃত খোয়ার প্রকৃত মান এবং নির্মাণকাজের অনিয়ম নিয়ে যে অভিযোগ উঙ্খাপন করা হয়েছে তা সত্যি নয়।
একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নির্মাণ কাজ বিলম্বিত করতে অসৎ উদ্দেশ্য এসব অপপ্রচার শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই একটি গোষ্ঠী কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত্য ব্যতিত খন্ডিত অভিযোগ উঙ্খাপন করে নির্মাণ কাজ বিলম্বিত করতে নানা অপপ্রচার ও অপতৎপরতা শুরু করেছে।
স্থানীয়দের দাবি এসব গায়েবী অভিযোগের গুরুত্ব না দিয়ে দ্রুত রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হোক। এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে,একইসঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভুমিকা রাখবে, সহজ হবে জেলা-উপজেলা সদরের সঙ্গে এলাকার মানুষের যাতা।য়াত ব্যবস্থা।
এদিকে এখানো রাস্তার কাজ সম্পন্ন হয়নি, ঠিকাদারকে এখানো বিল পরিশোধ করা হয়নি, এলজিইডি এখানো সড়ক বুঝে নেয়নি,তাহলে এখানোই অনিয়মের প্রশ্ন আসছে কেন ? রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন না হতেই কাজ নিয়ে অনিয় মের অভিযোগ তোলা কতটা যৌক্তিক।
স্থানীয় বাসিন্দা সদরুল ,ইউসুফ, তালেবসহ অনেকে বলে ন,রাস্তার নির্মাণ কাজ বিলম্বিত করতে একটি গোষ্ঠী শুরু থেকেই অহেতুক গায়েবী অভিযোগ উঙ্খাপন করে আসছে।
তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বিটুমিন,পাথর তেল এবং শ্রমিকের মজুরি বেশী এমনিতেই ঠিকাদারগণ বিপাকে রয়ে ছে।
এমতাবস্থায় বার বার খন্ডিত অভিযোগ উঙ্খাপন করে রাস্তা র নির্মাণ কাজ বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই সমর্থ নযোগ্য নয়। তারা এসব অভিযোগ আমলে না নিয়ে দ্রুত রাস্তর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক চিত্র বদলে যাবে।
জেলা ও উপজেলা সদরে সহজ হবে যাতায়াত ব্যবস্থা। এই রাস্তার নির্মাণ কাজ ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসা হ-উদ্দীপনার সৃস্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আবহ।
এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে সুফল পাবেন এই রাস্তায় যাতায়াত করা পথচারী ও যানবাহন চালকগণ। সহজ হবে জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এই রাস্তা নির্মাণ নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে,তা সত্যি নয়, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এবিষয়ে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে কাজের মান ও ব্যব হৃত উপকরণের মান দেখা হয়েছে।তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, এছাড়াও নির্ধা রিত শিডিউল ও প্রকৌশলগত নিয়ম মেনে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যব হার করে কাজ করার কোনো সুযোগ নেই।#

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 



















