“মাঠে কৃষক সাথে মিমপেক্স, চলো এগিয়ে চলো বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কৃষি ও কৃষকের কল্যাণে সোম বার ২৩নভেম্বার সকাল সাড়ে ১১টায় খুলনার ডুমুরিয়া বা জারের মেসার্স কৃষি ভান্ডারের আয়োজনে এক দিনের ‘রিটে ইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে অনু ষ্ঠিত এই সম্মেলনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত ৭০ জন রিটেইলার অংশগ্রহণ করেন।
মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও মিমপেক্স এগ্রোকেমি ক্যালস্ লিমিটেডের পরিবেশক মোঃ মনিরুজ্জামান সরদা রের সভাপতিত্বে এবং মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটে ডের সেলস প্রমোশন অফিসার হাসিবুল হাসানের (সাকিব) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের সেলস্ ম্যানেজার দিপলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দিপলুর রহমান বলেন, “দেশের খা দ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে সঠিক পরামর্শ ও মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
মিমপেক্স সবসময় কৃষকের স্বার্থ ও ফসলের সুরক্ষার কথা মাথায় রেখে আন্তর্জাতিক মানের বালাইনাশক ও সার বাজা রজাত করে আসছে।
রিটেইলাররাই হলেন কোম্পানির সাথে প্রান্তিক কৃষকদের সরাসরি সেতুবন্ধন।
আপনারা যদি সঠিক রোগ নির্ণয় করে কৃষকদের হাতে সঠিক পণ্য তুলে দেন, তবে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিমপেক্স এগ্রোকেমিক্যালস্ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানে জার মোঃ কাইয়ুম হোসেন, এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ কাইয়ুম হোসেন বলেন, “আধুনিক ও লাভজনক কৃষির জন্য ফসলের রোগবালাই দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ অত্যন্ত জরুরি।
আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান আপনারা মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন। মিমপেক্স সবস ময় আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধি ও কৃষকের উন্নয়নে পাশে রয়েছে।”
ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসে ন বলেন, “ডুমুরিয়া একটি কৃষিপ্রধান অঞ্চল।
এখানকার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। ব্যবসা য়িক মুনাফার পাশাপাশি নকল ও ভেজালমুক্ত কৃষি উপকর ণ কৃষকদের হাতে পৌঁছে দিয়ে আপনারা কৃষকের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
এরিয়া ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম বলেন, “রিটেইলার দের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই আমাদের এই আয়োজন। আশা করি, আগামী মৌসু মে ডুমুরিয়ার কৃষকরা মিমপেক্সের পণ্যের মাধ্যমে ফসলের বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন।”
সভাপতির বক্তব্যে পরিবেশক মোঃ মনিরুজ্জামান সরদার বলেন, “ডুমুরিয়ার ১৪টি ইউনিয়ন থেকে আপনারা স্বতঃস্ফূ র্তভাবে এসে আজকের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে ছেন, সেজন্য আমি মেসার্স কৃষি ভান্ডারের পক্ষ থেকে আপ নাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আমরা সবসময় সততা ও নিষ্ঠার সাথে কৃষকদের সেবা দিয়ে যেতে চাই।”
দিনব্যাপী এই সম্মেলনে ফসলের বিভিন্ন রোগবালাই দমন, আধুনিক বালাই ব্যবস্থাপনা এবং কোম্পানির নতুন পণ্যসমূহ নিয়ে রিটেইলারদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রিটেইলারদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া, খুলনা 



















