নওগাঁয় ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্ম সূচির আওতায় সরিষার বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডি টোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ কর্মসূচির আওতায় সদর উপজেলার পাঁচ হাজার কৃষ ককে উন্নত জাতের সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষকদের অগ্রাধিকার সবার আগে।
দেশের প্রধান চালিকাশক্তি কৃষক। তাই কৃষি প্রণোদনার প্রতিটি উপকরণ যেন প্রকৃত কৃষকেরা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, প্রণোদনার উপকরণ বিতরণে আত্মীয়তার কোনো সুযোগ নেই।
সরকারের প্রধান লক্ষ্য দেশের সব ধরনের ফসলের উৎপা দন বাড়ানো।
দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে আগামী দিনে প্রণো দনার পরিমাণ বাড়ানোর কথাও জানান তিনি।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সি দ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, জেলা বিএন পির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল
সহ প্রমুখ।

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ 


















