Dhaka , Monday, 23 November 2026
সর্বশেষ:
বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদরে সরিষা চাষে প্রণোদনা উপকরণ পাচ্ছেন ৫ হাজার কৃষক ভাঙ্গা মহাসড়কে মরণফাঁদ!  সড়কে গর্ত, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত পবার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে siq2t3wjnf6 ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৪৬ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা

সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

সুন্দরবনে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর ২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে ডাংমারি ফরেস্ট অফিস থেকে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি।
পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে মাঝনদীতে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে বোটটি। ব্যাহত হয় পুণ্যার্থীদের যাত্রা। এ সময় বোটে থাকা ২৯ জন পুণ্যার্থী চরম বিপাকে পড়েন।
একপর্যায়ে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার-পরবর্তী সময়ে পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।
পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে।
যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও বিপদে মানু ষের পাশে দাঁড়া নোর এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
About Author Information

Popular Post

বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি

সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

Update Time : 12 Minutes Ago