Breaking News

তালায় পুকুরে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা তলায় পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তালা উপজেলা হাজরাখাটি গ্রাম এ ঘটনা ঘটে।

আফিয়া খাতুন সাতক্ষীরার তালা উপজেলার খলিল ইউনিয়নের হাজারকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান, হাজরাকাটি গ্রামে বাড়ির পাশে পুকুর পাড়ে সকালে খেলা করছিল শিশু আফিয়া খাতুন। খেলার ফাঁকে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু আফিয়া।

পরে তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা।

এ সময় দ্রুততাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …