Breaking News

মহেশপুর সীমান্তে নদীতে অজ্ঞাত লাশ, এলাকায় চাঞ্চল্য

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের ঘাট এলাকায় আজ (বুধবার) সকালে একটি অজ্ঞাতনামা লা শ ভাসতে দেখা গেছে।
সকালে স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্তসংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করেন। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে।
তবে এখনো মৃত ব্যক্তির পরি চয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সং শ্লিষ্ট সূত্রে জানা গেছে।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …