Breaking News

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মতবি নিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা দেন ঝিকর গাছা প্রেসক্লাসসহ সকল সংবাদিকবৃন্দ।

বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের আয়োজনে সভাপ তিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমাদের কার্যক্রমে বসে থাকার কোন সুযোগ নাই।

আপনারা আমাকে বসিয়ে রাখলে, আমি বসে থাকবো! আর আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে সাথে নিয়ে আমি দুর্বারগতিতে এগিয়ে চলে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবো। এখন সিদ্ধান্ত আপনাদের আপ নারা আমাকে কি ভাবে চালাবেন।

আপনারা সমাজের দর্পন। আপনারা সমাজের ক্রটি বিচ্যু তি তুলে ধরলে আমার কাজের ধারাবাহিকতা প্রসারিত হবে।

আশাকরি আপনারা এই উপজেলার সকল ভেদাভেদ ভু লে নাগরিকের সুবিধা-অসুবিধা গুলো অবগত করবেন। কোন মিথ্যা বানোয়ট প্রচারের মাধ্যমে উপজেলা প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করে তুলবেন না।

অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমি শনার (ভূমি) নাভিদ সারওয়ার, ‎উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফি সার জালাল উদ্দিন।

‎এসময় উপস্থিত ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফি কুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবা দিক ইলিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, তারিক মাহমুদ, এম.আর মাসুদ, এম. আলমগীর হোসেন, আফজাল হোসেন চাঁদ, রেজোয়ান বাপ্পী, মোহাম্মদ আলী জিন্নাহ, কে এম ইদ্রিস আলী, আবিদুর রহমান, সেলিম হুসাইন রনী, আশরাফুল আলম রানা, রাফিউল ইসলাম, আসাদুর রহমান আসাদ সহ আরও অনেকে।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …