Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্কলারশিপ পেতে কিভাবে আবেদন করবেন 

  • Reporter Name
  • Update Time : 04:49 am, Thursday, 9 October 2025
  • 24 Time View

শিক্ষা প্রতিবেদক:অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে স্বীকৃত। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য দারুণ সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

যুক্তরাজ্যের ‘অক্সফোর্ড পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৬’-এর আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে সম্পূর্ণ বিশ্ববিদ্যা লয়ের অর্থায়নে পড়ার সুযোগ পাবেন।

স্কলারশিপের সুবিধা:

১. এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
২. প্রতিবছর জীবনযাত্রার খরচ হিসেবে দেওয়া হবে ন্যূনতম ১৯ হাজার ২৩৭ পাউন্ড।
৩. নেতৃত্ব বিকাশে সহায়ক বিভিন্ন বেসরকারি কর্মশালা ও নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

যোগ্যতা:

১. বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
২. প্রার্থীকে প্রথম শ্রেণির একাডেমিক রেজাল্টসহ অসাধারণ শিক্ষাজীবনের প্রমাণ রাখতে হবে।
৩. নেতৃত্বের গুণাবলি ও ব্যক্তিগত সততা থাকতে হবে।
৪. স্কলারশিপের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাগত দৃষ্টিভঙ্গি থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

– একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র
– সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট
– একটি ৫০০ শব্দের মধ্যে স্কলারশিপ প্রবন্ধ
– দুটি সুপারিশপত্র
– সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
– বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
– একটি সিভি।
পড়াশোনার ক্ষেত্র:

অক্সফোর্ডে মাস্টার্স লেভেলের ১৮০টিরও বেশি কোর্স অফার করা হয়। যার মধ্যে বেশির ভাগই গবেষণাভিত্তিক কিংবা ক্লাসরুমভিত্তিক এক বছরের মাস্টার অব সায়েন্স প্রোগ্রাম।

আবেদনের নিয়ম:

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত লিংকে গিয়ে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২৬।

বৃত্তি বা যোগ্যতা সম্পর্কে জানতে

বৃত্তি বা যোগ্যতা সম্পর্কে জানতে যোগাযোগ করুন: ps.scholars@sbs.ox.ac.uk

Tag :
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা স্কলারশিপ পেতে কিভাবে আবেদন করবেন 

Update Time : 04:49 am, Thursday, 9 October 2025