Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করলেন নেতা

  • Reporter Name
  • Update Time : 12:48 pm, Sunday, 23 November 2025
  • 19 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দলের দুঃসময়ে কাজ করেও সঠিক মূল্যায়ন না পাওয়ায় অবশেষে পদত্যাগ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা।

দল থেকে নিজেকে ‘পবিত্র’ ও ‘পাপমুক্ত’ করতে তিনি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করেন।

​পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ তুষার আলী। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয় নের ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পা দক পদে দায়িত্ব পালন করছিলেন।

​রোববার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্না থপুর ইউনিয়নের খোচাবাড়ি বাজারে নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের পরজনসম্মুখে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

​মোহাম্মদ তুষার আলী দাবি করেন, তিনি সুদীর্ঘকাল ধরে দলের হয়ে কাজ করেছেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে তা কে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি।

​পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তুষার আলী বলেন, ‘আমি দলের দুঃসময়ে দিনের পর দিন কষ্ট করেছি। নানাভাবে হয়রানির শিকার হয়েছি।

তবুও দলের প্রতি নিষ্ঠাবান ছিলাম। কিন্তু যখন বর্তমান সময়ে এসে দেখলাম, আমার এই ত্যাগ ও কষ্টের কোনো মূল্য নেই এবং আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তখন মনে হলো আমার এতদিনের পরিশ্রমটাই বৃথা। এই অমূল্যায়ন আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’

​তিনি আরও বলেন, ‘আমার মনে হলো, এতদিনের রাজ নীতিতে হয়তো কোনো পাপ জমেছে।

তাই আমি বিএনপির এই রাজনীতি থেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে নিজেকে মুক্ত করলাম এবং পদত্যাগ করলাম।’

​এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, তিনি আমাদের স্বেচ্ছাসেবক দলের জগন্নাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়া র্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

কি কারণে তিনি আজকে এই পদত্যাগ করেছেন এ বিষ য়ে এখন পর্যন্ত আমি জানি না তবে আমি তার সাথে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

দুধ দিয়ে গোসল করে স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করলেন নেতা

Update Time : 12:48 pm, Sunday, 23 November 2025