Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ,গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত

  • Reporter Name
  • Update Time : 02:39 am, Monday, 1 December 2025
  • 25 Time View
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সীমান্তবর্তী এলাকার গয়েশপুর গ্রামের লস্কর আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫/৬ জন মাদক ব্যবসায়ী মাদক আনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার  জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের মেটেরিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় শহিদুল ইসলাম গুলি বিদ্ধ হয়ে নিহত হয়। অন্যরা পালিয়ে আসে বাংলাদেশে। এসময বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।
এবিষয়ে সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন জানান,আমি ঘটনাটি শুনেছি।
মহেশপুর ৫৮  বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান,আজ বিকালে সীমান্তে ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন চোরাচালানি মাদক আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। বিএসএফ সদস্যরা তাকে ভারতে নিয়ে গিয়েছে বলেও জানতে পেরেছি।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ,গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত

Update Time : 02:39 am, Monday, 1 December 2025