Breaking News

ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের ২১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতী ক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রির্টানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেও য়া  হয়। জেলার ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২১ জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে  প্রার্থীদের নির্বা চনী প্রচারণা শুরু হলো । প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্র কাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ ৪টি সংসদীয় আসনের বরাদ্দকৃত প্রতিকেরে প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ (শৈলকুপা, সংসদীয় আস ন-৮১): মো. আসাদুজ্জামান- ধানের শীষ (বিএনপি), আবু ছালেহ মোঃ মতিউর রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জো ট), মো. মতিয়ার রহমান- ঈগল (এবি পার্টি), মো. সহিদুল এনাম পল্লব মিয়া- কাঁচি (বাংলাদেশের কমিউনিষ্ট লীগ-মার্কসবাদী), মনিকা আলম- লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু, সংসদীয় আসন-৮২):
মো. আব্দুল মজিদ- ধানের শীষ- (বিএনপি), আলী আজম মোঃ আবু বকর- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসাদুল ইসলাম- মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ), মো. আবু তোয়াব- কাঁস্তে (সিপিবি), এইচ এম মুমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাং লাদেশ), সাওগাতুল ইসলাম- লাঙ্গল (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর, সংসদীয় আস ন-৮৩):
মোহাম্মদ মেহেদী হাসান- ধানের শীষ (বিএনপি), মো. মতিয়ার রহমান- দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মাওঃ সরোয়ার হোসেন- হাতপাখা (ইসলামী আন্দোলন বাং লাদেশ) ও সুমন কবির- ট্রাক (গণঅধিকার পরিষদ)।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন, সংসদীয় আসন-৮৪):মো. রাশেদ খাঁন- ধানের শীষ (বিএনপি), মো. আবু তালিব – দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মো. সাইফুল ইসলাম ফিরোজ- কাপ পিরিচ (স্বতন্ত্র), আব্দুল জলিল- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনিয়া খানম- উদীয়মান সূর্য (গণফোরাম), এমদাদুল ইসলাম (বাচ্চু)- লাঙ্গল (জাতীয় পার্টি)।
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বা চন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত কর তে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …