Breaking News

নওগাঁয় প্রার্থীদের ছোটাছুটি শুরু, প্রথম দিনেই প্রতিশ্রুতির ফুলঝুড়ি

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।

বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনি প্রচারে মাঠে নেমে ছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক
দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা।

প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ছুটে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।

পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির
প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগ ফিরা ত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানিক নির্বাচনী প্রচা রণা শুরু করেন।

পরে শহরের বিভিন্ন এলা কায় গনসংযোগ করেন নেতাক র্মীদের নিয়ে।

ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান।

অন্যদিকে সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে জামায়াতে ইসলামী প্রার্থী আ স ম সায়েম নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন।

এসময় ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান।

পরে তিনি বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এদিকে সিপিবি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী শফিকু ল ইসলামের কাস্তে মার্কার প্রচারণা সদর উপজেলার গাঁজা মাহালের চাকলা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্প স্তবক মাধ্যমে শুরু করেন।

বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘নওগাঁ বিএনপি ও ধানের শীষের ঘাঁটি।

গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধাপ। আমরা শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। বর্তমানের নির্বাচনের পরিবেশ পরি স্থিতি রয়েছে। নির্বাচিত হলে যেসব সমস্যা আছে সমা ধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

জামায়াতের প্রার্থী আ স ম সায়েম বলেন, ‘বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা শহরের উন্নয়ন করতে পারে নি। নওগাঁ একটি উন্নয়ন বঞ্চিত শহর।

ভোটাররা সুযোগ দিলে যেসব সমস্যা আছে তার স্থায়ী সমাধান করা হবে।

নওগাঁকে পরিবেশ বান্ধব মানুষের বসবাসের উপযোগী শহর গড়ে তোলা হবে।

নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াত সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্ব ন্দ্বিতা করবেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …