তানোরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রদল নেতার গণসংযোগ 

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে ধানের শীষের (প্রতীক) পক্ষে ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজ শাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের ধানের শীষের (প্রতিক) বিজয় নিশ্চিত করতে দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
এদিন গণসংযোগকালে কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডে পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ছাত্রদল নেতা মোতালেব হোসেন।
এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
গণসংযোগ চলাকালে মোতালেব হোসেন বলেন, বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী-১ আস নে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান।
সেই লক্ষ্যেই মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে তানোর ও গোদাগাড়ীতে দৃশ্যমান উন্নয়ন হয়ে ছে।
পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা এ অঞ্চলের কাঙ্ক্ষি ত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তানোরের জনগণ ধা নের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে আবারও অব্যাহত রাখবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, তানোর উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য রঞ্জু আহমেদ, কলমা ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল রানা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, কলমা ইউনিয়ন ছাত্রনেতা ফয়সাল আলামিন রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …