চৌগাছায় ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করলেন সাবিরা সুলতানা মুন্নী

চৌগাছা প্রতিনিধি :যশোরের চৌগাছা পৌরসভায় ধানের শীষের লিফলেট বিতরণ ও ভোটাদের কাছে ভোট প্রার্থনা করেছেন  বিএনপির নেত্রী  সাবিরা সুলতানা মুন্নী।:

পৌরসভার সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় তার সাথে ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হাসান।

আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও মুস্তাফিজুর রহমান মোস্তাক, পৌরসভার সভাপতি ও সা বেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌরস ভার সাধা রণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পৌরসভার দুই সাংগ ঠনিক সম্পাদক শহিদুল ইসরাম ও বিএম হাফিজ, উপ জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ওয়াসিম,পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন সহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।

সাবিরা সুলতানা মুন্নীও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন । এ সময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …