Breaking News

দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ: মির্জা ফখরুল ইসলাম

রহমত আরিফ ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-১ আসনে বিএ নপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলে ছেন, দেশে শুধু দুটোই মার্কা।
নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দিবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল।
শনিবার (২০ জানুয়ার)  সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া, কালিতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ, সোনাহার বাজার ও কচুবাড়ি বাজার সহ দুটি স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ।
মুক্তিযুদ্ধ ও জামাতকে উদ্দ্যেশ্য করে মির্জা ফকরুল বলে ন, “ ১৯৭১ সালের কথা আপনাদের মনে আছে, যুদ্ধের কথা মনে আছে। আমরা নিজেরাই পাকিস্তানিদের বিরু দ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি।
কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি।
কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে ছিল, তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে।
আপনারাই বিচার করবেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে। যুদ্ধের সময় যখন বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন আপনারা, তখন তারা সেসব লুটও করেছে।
তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন, আমাদের কাজ করার সুযোগ দিন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়া রি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনা রা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গি য়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি।”
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে ক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা হবে মা বোনদের একটি কার্যকর অস্ত্র।
এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যকার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় নির্বাচনী প্রচারনায় দলের অন্যান্য নেতা কর্মীরা তার সাথে ছিলেন।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …