Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন  অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : 09:29 am, Monday, 26 January 2026
  • 58 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিএনপির মহাস চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার অপব্যবহার বা কোনো ধরনের অপরাধে জড়িত থাকলে নিজের দলের লোককেও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “পরিষ্কার করে বলতে চাই, আমার দলের কেউ যদি কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা অপরাধের সঙ্গে জড়িত থাকে, আমাদের জানাবেন। আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যা করেছে, আমার দলের লোককে আমরা তা করতে দেব না।” 

সোমবার (২৬ জানুয়ারি) সদরের বেগুনবাড়ি হাই স্কুল মাঠ ও চেরাডাঙ্গী এলাকায় গণসংযোগের চতুর্থ দিনে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আগে আমরা সবসময় নৌকা আর ধানের শীষের লড়াই দেখে অভ্যস্ত ছিলাম।

এখন নতুন করে একটি মার্কা (দাঁড়িপাল্লা) সাম নে এসে ছে, যা এ অঞ্চলের মানুষের কাছে ততটা পরিচিত নয়। জামায়াত পুরনো দল হলেও আমাদের এই অঞ্চলে তাদে র প্রভাব আগে সেভাবে ছিল না।”

তিনি বিএনপি ও জামায়াতের পার্থক্য তুলে ধরে বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল, যারা পাঁচবার সুনামের সঙ্গে সরকার চালিয়েছে। আমরা রাজনীতি করে সম্পদ বাড়াইনি, বরং বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি।”

বিগত সরকারের আমলকে ‘তাড়া খাওয়ার সময়’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর পুলিশ আমাদের তাড়িয়ে বেড়িয়েছে।

আওয়ামী লীগ সরকার প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমার নিজের বিরুদ্ধেই ১১১টি মামলা হয়েছে, ১১ বার জেলে যেতে হয়েছে।

দেশনেত্রী খালেদা জিয়া ৬ বছর এবং তারেক রহমান ১৮ বছর নির্বাসনে ছিলেন। জুলাই আন্দোলনের পর সেই দমবন্ধ করা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি।”

চেরাডাঙ্গীর পথসভায় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন, “জুলাই আন্দোলনের পর আমরা মুক্ত বাতাস পেয়েছি। এখন আমাদের দায়িত্ব সুন্দর দিন তৈরি করা, হানাহানি বন্ধ করা।

ওরা (আওয়ামী লীগ) মামলাবাজি করেছে বলে আমাদে রও তা করতে হবে এমনটা ভাবা যাবে না। এটা কোনো আপস নয়, বরং এটি ভ্রাতৃত্ববোধের এক নতুন সমাজ তৈরির লড়াই। একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়ানো বন্ধ করতে হবে।

এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও স্থানীয় বিএনপির নেতা, কর্মী, সমর্থক ও ভোটা রগণ উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন  অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা ফখরুল

Update Time : 09:29 am, Monday, 26 January 2026