Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 08:36 am, Tuesday, 14 October 2025
  • 40 Time View
ফকির গোলাম তাবরেজ , বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের পঁচা দিঘি থেকে সমান্ত বিশ্বাস নামের এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে শহরতলীর  পঁচা দিঘী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে।
সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে অবস্থিত জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর) দুপুর এক টার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরদিন সকালে স্থানীয়রা তার পচা দিঘিতে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রি য়াধীন রয়েছে।
মৃত সুমন্ত বিশ্বাসের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

Update Time : 08:36 am, Tuesday, 14 October 2025