মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বা ড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাত ওই নারীকে অন্য কো থাও হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে টয়লেটের সেপটিক ট্যাংক ফেলে রাখা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, গতকাল সো মবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফো ন করে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকির ভে তরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় বিষ য়টি অবহিত করেন।
পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধা র করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হক বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা
যায়নি।
প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। নিহত নারীর পরি চয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে