স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
আককৃতরা হলো, পুঠিয়া পৌরসভার গোপালহাটি ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে রিফাত (২১), শহিদুল ইসলামে ছে লে রাজু ইসলাম (২৭) ও আজিতের ছেলে শাকিল খান (২৬)।
গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত্রি পৌনে ৯টার সময় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের আফসার আলীর বাড়ি কাছ থেকে আটক করা হয়।
এসময় পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তি তে পুঠিয়া থানার এসআই সোহাইল রানাসহ সঙ্গী ও ফোর্স ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের উপস্থিতি টেরপেয়ে কয়েকজন পালিয়ে যায়। এসময় রিফতা, রাজু ও শকিলকে আটক করা হয়।
তাদের কাছে থাকা ২০পিস টাফেন্টাডল ও ৩০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। তাদেরকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিরার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান। #

শেখ রেজাউল ইসলাম লিটন পুঠিয়া, রাজশাহী। 
















