চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ‘ এই স্লোগানকে সামনে রেখে যশো রের চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন ও সমবায় বিভা গের আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা প্রগতি সা র্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজে লা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম.এ. মুনিবের সভাপতিত্বে দিবটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ গোলাম মোর্শেদ, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ,স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, আলোর সন্ধান নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি নাসিমা খাতুন প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সমিতির সভাপতি সম্পা দকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পূর্ব উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শেষে এসে অতিথিবৃন্দ খড়িঞ্চা মৎস্যজীবী সম বায় সমিতি, সততা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সততা নারী কল্যাণ সমবায় সমিতি এবং প্রগতি সার্বিক গ্রামীণ উন্নয়ন সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করেন।

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ ‘ 
















