আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৯নং ওয়ার্ডের হাজিরালী গ্রামে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বাড়িতে কেউ না থাকার সুবাদে সংঘবদ্ধ চোর চক্র গ্রিল ও ঘরের তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় চার লক্ষাধি ক টাকার স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় টের পাওয়া এক প্রবীণ নারীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় চোরেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে আশিকুজ্জামান পলাশ তাঁর মা মোসা. সুফিয়া খাতুনকে (৬৫) বাড়িতে রেখে সপরিবারে মাগুরা জেলায় এক আত্মী য়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ওই দিন রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোর চক্র বাড়ির মূল গেটের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে ঘরের তালা ভেঙে আলমারি, শোকেস ও ফাইল কেবি নেট তছনছ করে নগদ ২ লাখ টাকা, ১টি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, ১টি আংটি, ১টি নাকফুল এবং উন্নত মানের ৩টি শাড়ি নিয়ে যায়।
বাড়িতে একা অবস্থানরত মোসা. সুফিয়া খাতুনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফজরের আজা ন দিলে নামাজ পড়ার জন্য উঠে পাশের ঘর থেকে ঠকঠক আওয়াজ শুনতে পাই।
ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ানোর আগেই এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফে লে দেয় এবং তালা ভাঙা গেট দিয়ে পালিয়ে যায়।
আবছা অন্ধকার থাকায় আমি তাকে চিনতে পারিনি। এলা কাবাসীর অভিযোগ, গ্রামের অল্প কিছু লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বহিরাগতরা এসে এলাকায় অবাধে যাতায়াত করছে।
এর ফলেই সম্প্রতি এ ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
ভুক্তভোগী আশিকুজ্জামান পলাশ জানান, এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই (নিঃ) তাপস কুমার রায় জা নান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের ফেলে যাওয়া ১টি স্যালাইরেন্স, ১টি প্লাস, ১টি হাতুড়ি, ২টি ভোমর ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : 



















